৪ মে ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ, চাপে ভারত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশ, চাপে ভারত

বাংলাপ্রেস ডেস্ক:   নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ায়; টাইগারদের টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব ও বর্তমান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বাধীন বোর্ড।

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে চরম বিপদে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালে ওয়ানডে বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। এই দুটি বৈশ্বিক টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় সরিয়ে নেওয়ার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তার কারণে বাংলাদেশের ভারতে না যাওয়া ও পাকিস্তান সরকার থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণার পরিপ্রেক্ষিতে যে টানাপোড়েন তৈরি হয়েছে, ভবিষ্যতে এমন কিছু এড়াতে বিকল্প ভেন্যুর কথা ভাবছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এসব ঘটনার ফলে ক্রিকেট প্রশাসকদের মধ্যে বিস্তৃত বিকল্প পরিকল্পনার আলোচনা শুরু হয়েছে। পরিকল্পনার সঙ্গে অবগত দুটি সূত্রের মতে, ভবিষ্যতে বৈশ্বিক আসরে এ ধরনের বিভ্রাট এড়াতে বিকল্প ভেন্যু খোঁজা হতে পারে। 

ক্রিকেটের আর্থিক শক্তির কেন্দ্র হিসেবে ভারত সম্প্রতি অধিকাংশ বড় টুর্নামেন্টের আয়োজক স্বত্ব পেয়েছে, কিন্তু আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে জটিল সম্পর্কের কারণে সেই স্বত্ব পুনর্বিবেচনার কারণ হয়ে উঠতে পারে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি