৫ মে ২০২৬

বিশ্বকাপ জিততে ভারতের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিশ্বকাপ জিততে ভারতের চ্যালেঞ্জিং লক্ষ্য নিয়ে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা
  বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ জিততে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত। সেমিফাইনালের পর রোহিত শর্মা বলেছিলেন, কোহলি ফাইনালের জন্য সব খেলা জমিয়ে রেখেছেন। হলোও তাই, আসল সময়ে জ্বলে উঠলেন তিনি। তুলে নিলেন রেকর্ডগড়া অর্ধশতক। তাতে শিরোপা পুনরুদ্ধার করতে বড়সড় পুঁজি নিয়েই প্রস্তুত ভারত। শনিবার কেনসিংটনে ফাইনালে ৭ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় ভারত। নিজেদের প্রথম শিরোপা জয়ের সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকার সামনে তাই চ্যালেঞ্জিং লক্ষ্য বটে। টসে জিতে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় ভারত। যদিও বার্বাডোজে ১.৩ ওভারে ২৩ রান তুলে বড় কিছুর আভাস দিয়েছিল তারা৷ তবে এরপরই আসে ধাক্কা। ৩ বলের ব্যবধানে হারায় ২ উইকেট। দারুণ ছন্দে থাকা অধিনায়ক রোহিত শর্মা ফেরেন ৫ বলে ৯ রানে। একবল পর রিশাভ পান্তের উইকেট হারায় ভারত। ২ বল খেলেও রানের খাতা খুলা হয়নি তার। সেই ধাক্কা সামলে উঠার আগে ছক্কা হাঁকাতে গিয়ে ক্লাসেনের দারুণ ক্যাচে পরিনত হন সূর্যকুমার যাদব (৩)। ৪.৩ ওভারে সংগ্রহ দাঁড়ায় ৩৪/৩। যেই কোহলি আসর জুড়ে নিজেকে হারিয়ে খুঁজেছেন, তিনিই ফাইনালে পথ দেখালেন ভারতকে। অক্ষর প্যাটেলকে নিয়ে শক্ত করেন ইনিংসের মেরুদণ্ড। ৫৪ বলে গড়েন ৭২ রানের জুটি। তবে দারুণ খেলতে থাকা অক্ষরকে ফিরতে হয় রান আউট হয়ে। ১৩.৩ ওভারে অক্ষর ফেরেন ৪১ বলে ৪৭ রানে। এরপর শিভাম দুবেকে নিয়ে এরপর থেকে দলকে টানেন কোহলি। ৪৮ বলে পূরণ করেন ফিফটি। তাতে বসে যান বাবর আজমের পাশে, বনে যান টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির মালিক (৩৯)। এরপর আরো আগ্রাসী হয়ে উঠেন কোহলি। পরের ১০ বলে তুলেন ২৬ রান। যদিও অপরাজিত থেকে ফেরা হয়নি, ১৯তম ওভারে ফেরেন ৫৯ বলে ৭৬ রানে। দুবে ফেরেন পরের ওভারে ১৬ বলে ২৭ রানে৷ কেশভ মহারাজ ও এনরিখ নর্টযে নেন জোড়া উইকেট। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি