বিশ্বকাপ ফুটবল ২০২৬: মেক্সিকোতে উদ্বোধন, নিউ ইয়র্কে ফাইনাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিউ ইয়র্ক/নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের পুরো সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের পরিচালনাকারী সংস্থা ফিফা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা- এই তিন দেশের মোট ১৬টি শহরে ম্যাচ হবে। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোয়। আর ফাইনাল হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। শেষমুহূর্তে ডালাসকে টপকে ফাইনাল ছিনিয়ে নিয়েছে নিউ ইয়র্ক। সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যই থেকেছে সূচিতে।
২০২৬ সালের বিশ্বকাপের ম্যাচ যে ১৬টি শহরে অনুষ্ঠিত হতে চলেছে, সেগুলোর মধ্যে একমাত্র মেক্সিকোর গুয়াদালাজারায় কোনো নক-আউট পর্বের ম্যাচ হবে না। সেখানে গ্রুপ লিগের চারটি ম্যাচ আছে।
১১ জুন মেক্সিকোয় হবে ২০২৬ সালের বিশ্বকাপের প্রথম ম্যাচ। এস্তাদিও আসতেকায় ওই ম্যাচ হবে। মেক্সিকো সিটির ওই স্টেডিয়ামে অতীতে একাধিক বিশ্বকাপের ম্যাচ হয়েছে। সেই মাঠে হোম ম্যাচ খেলবে মেক্সিকো।
বিশ্বকাপ ফাইনালের সূচি:
২০২৬ সালের ১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল। নিউ ইয়র্ক/নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে ওই লড়াই হবে।
১৮ জুলাই হবে বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণকারী ম্যাচ। সেটি হবে বিশ্বকাপের ১০৩তম ম্যাচ। খেলা হবে মিয়ামিতে।
প্রথম সেমিফাইনাল : ১৪ জুলাই (ডালাস)
দ্বিতীয় সেমিফাইনাল : ১৪ জুলাই (ডালাস)
চতুর্থ কোয়ার্টার ফাইনাল : মিয়ামি (আমেরিকা)
তৃতীয় কোয়ার্টার ফাইনাল : কানসাস (আমেরিকা)
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল : লস অ্যাঞ্জেলস (আমেরিকা)
প্রথম কোয়ার্টার ফাইনাল : বস্টন (আমেরিকা)
১৯৩০ সালের বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে। ১৯৩৪ সালে জিতেছিল ইতালি। ১৯৩৮ সালেও ইতালি জিতেছিল। বিশ্বযুদ্ধের কারণে পরের ১২ বছরে কোনও বিশ্বকার হয়নি। ১৯৫০ সালে বিশ্বকাপ হয়েছিল। তাতে জিতেছিল উরুগুয়ে। ১৯৫৪ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৫৮ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৬২ সালেও ব্রাজিল জিতেছিল। ১৯৬৬ সালে জিতেছিল ইংল্যান্ড। ১৯৭০ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৭৮ সালে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৮২ সালে জিতেছিল ইতালি। ১৯৮৬ সালে জিতেছিল আর্জেন্টিনা। ১৯৯০ সালে জিতেছিল পশ্চিম জার্মানি। ১৯৯৪ সালে জিতেছিল ব্রাজিল। ১৯৯৮ সালে জিতেছিল ফ্রান্স। ২০০২ সালে জিতেছিল ব্রাজিল। ২০০৬ সালে জিতেছিল ইতালি। ২০১০ সালে জিতেছিল স্পেন। ২০১৪ সালে জিতেছিল জার্মানি। ২০১৮ সালে জিতেছিল ফ্রান্স। ২০২২ সালে জিতেছিল আর্জেন্টিনা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি