৬ মে ২০২৬

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়াল

বাংলাপ্রেস ডেস্ক: মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে।

আজ শুক্রবার ভোর ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ লাখ ২ হাজার ৫০৪জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। খবর ওয়ার্ল্ডওমিটারের।

চীনের হুবেইপ্রদেশের উহান শহর থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ ৯৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।

করোনায় মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে যুক্তরাজ্যে ৩৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন এ মহামারীতে। এছাড়া ইতালিতে ৩১ হাজারেরও বেশি মানুষ, ফ্রান্স ও স্পেনে ২৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসের আক্রমণে মারা গিয়েছেন।

এদিকে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলছে। গত চব্বিশ ঘণ্টায় আরও এক হাজার ৪১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে গত চব্বিশ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ২৮৩ জনে পৌঁছেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি