৬ মে ২০২৬

বিশ্বজুড়ে করোনায় মৃত ৪ লাখ ৯১ হাজার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বজুড়ে করোনায় মৃত ৪ লাখ ৯১ হাজার

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বজুড়ে একদিনে ৫ হাজারের বেশি প্রাণ গেছে করোনাভাইরাসে। নতুন সংক্রমিত ১ লাখ ৭৬ হাজারের কাছাকাছি। এ নিয়ে মৃতের সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৩৩ জন। মোট আক্রান্ত ৯৬ লাখ ৯৯ হাজার ৫৭৫ জন। গেলো ২৪ ঘণ্টায়ও সর্বোচ্চ প্রাণহানি হয়েছে হটস্পট ব্রাজিলে। বৃহস্পতিবার দেশটিতে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯ এ। ৪০ হাজার ৬শ’র ওপর নতুন আক্রান্ত। আরেক লাতিন দেশ মেক্সিকোয় একদিনে প্রাণ গেছে ৯৪৭ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৫৯৪ জনের। নতুন সংক্রমণ ৩৭ হাজার ৬শ’র কিছু বেশি।

এদিকে লকডাউন শিথিলের পর ইউরোপের কিছু দেশে বেড়েছে সংক্রমণ। ইউরোপে দ্বিতীয় দফায় ভাইরাস বিস্তার নিয়ে সতর্কতা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা ৯৬ লাখ ৯৮ হাজার ছাড়িয়েছে। মোট প্রাণহানি ৪ লাখ ৯১ হাজার ছুঁইছুঁই।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি