৬ মে ২০২৬

বিশ্বেজুড়ে করোনায় মৃত ৫ লাখ ৩৬ হাজারের বেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বেজুড়ে করোনায় মৃত ৫ লাখ ৩৬ হাজারের বেশি

বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ফলে মোট মৃত্যু ৫ লাখ ৩৭ হাজারের মতো। আর আক্রান্ত ১ কোটি সাড়ে ১৫ লাখ মানুষ। চারদিন পর রোববার, দৈনিক সংক্রমণ দু’লাখ থেকে নেমে এসেছে পৌনে দু’লাখে। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৫ শতাধিক মানুষ। এ নিয়ে মোট মৃত্যু ৬৫ হাজার। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ।

বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি ৩১ হাজার ছুঁইছুঁই মেক্সিকোতে। আক্রান্ত আড়াই লাখের বেশি। রেকর্ড ২৫ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় রাশিয়াকে টপকে সংক্রমণে তৃতীয় শীর্ষ এখন ভারত। আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭ লাখে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার মৃত্যু রেকর্ড করেছে দেশটি। প্রায় এক সপ্তাহ পর মৃত্যু ২শ’তে নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ সাড়ে ৩২ হাজার মৃত্যু রেকর্ড হয়েছে। আক্রান্ত ৩০ লাখ মানুষ। যুক্তরাজ্যসহ ইউরোপের প্রায় সব দেশে প্রাণহানি নেমে এসেছে শূণ্যের কাছাকাছিতে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি