বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেল ৪ হাজার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। ফলে মোট মৃত্যু ছাড়িয়েছে ৫ লাখ ৪০ হাজার। আর আক্রান্ত ১ কোটি সাড়ে ১৭ লাখ মানুষ। একদিনে নতুন সংক্রমিত পৌনে দু’লাখ। সোমবার সাড়ে ৩শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি ১ লাখ ৩৩ হাজার ছুঁইছুঁই। নতুন ৫০ হাজার সংক্রমণে আক্রান্ত ৩০ লাখের বেশি। এদিন সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। মারা গেছেন ৭শ’ মানুষ। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৬৫ হাজারের বেশি। আক্রান্ত সোয়া ১৬ লাখ।
এদিকে প্রায় ৫শ’ প্রাণহানির পর ভারতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার। সংক্রমিত সোয়া সাত লাখ। এখন পর্যন্ত ৩১ হাজারের মতো মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ২ লাখ ৫৬ হাজার। লাতিন ও মধ্য আমেরিকায় মৃত্যু ক্রমশ বাড়লেও, ইউরোপের সবগুলো দেশে প্রাণহানি নেমে এসেছে শূণ্যের কাছাকাছিতে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি