৭ মে ২০২৬

বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার খুঁজতে প্রধানমন্ত্রীর নির্দেশ
বাংলাপ্রেস ডেস্ক : বিশ্বে বাংলাদেশি কৃষিপণ্যের জন্য বাজার খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের যে কৃষিজাত পণ্য উৎপন্ন হয়, সেটার জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) দেশগুলোতে, যেখানে আমাদের দেশের মানুষ আছেন, তাদের মধ্যে বাংলাদেশি পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে। বিশেষ করে, ফল-শাকসবজি কিনতে তারা আগ্রহী। সেজন্য এসব দেশের দিকে বেশি নজর দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে আমাদের কৃষিজাত পণ্য রপ্তানিতে সংশ্লিষ্ট সবাইকে উৎসাহ দিতে বলেছেন প্রধানমন্ত্রী। এ খাতে যাতে বেশি আলোকপাত করা হয়, তিনি সেই নির্দেশনা দিয়েছেন। সম্ভাব্য বাজারের দিকে নজর দিতে বলেছেন, যাতে এসব দেশ ভালো ক্রেতা হতে পারে। বিপি/ এফআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি