৬ মে ২০২৬

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬ হাজার, শনাক্ত ২ লাখ ২০ হাজারের বেশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬ হাজার, শনাক্ত ২ লাখ ২০ হাজারের বেশি

বাংলাপ্রেস ডেস্ক: আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখলো বিশ্ব। পরপর দু’দিন ২৪ ঘণ্টায় শনাক্ত হলো দু’লাখ ২০ হাজারের বেশি রোগী। নতুন করে দু’লাখ ২২ হাজারের বেশি সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত প্রায় সোয়া কোটি মানুষ। বৃহস্পতিবার আরও প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। মোট মৃত্যু ৫ লাখ ৫৭ হাজারের মতো। যুক্তরাষ্ট্রে এদিন প্রাণ গেছে প্রায় ১ হাজার মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ছুঁইছুঁই। ৬১ হাজার নতুন রোগী শনাক্তে ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩২ লাখ।

তবে দিনের সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। ১২শ’ প্রাণহানিতে, বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যা ৭০ হাজার ছুঁয়েছে। আক্রান্ত ১৭ লাখ ৬০ হাজার। এ পর্যন্ত ৩৩ হাজারের বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোতে। আক্রান্ত পৌনে ৩ লাখ। হঠাৎই একদিনে সোয়া ২শ’ মৃত্যু হয়েছে ইরানে। ২শ’র কাছাকাছি মৃত্যু দেখেছে কলম্বিয়া, পেরু, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, চিলি, আর ইরাক।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি