৬ মে ২০২৬

বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও প্রাণ গেল ৩ হাজার ৩৩৮ জনের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বে ২৪ ঘণ্টায় করোনায় আরও প্রাণ গেল ৩ হাজার ৩৩৮ জনের

বাংলাপ্রেস ডেস্ক: ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় সাড়ে ৩ হাজার প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৩০ হাজারের মতো। মোট প্রাণহানি ৪ লাখ ৭০ হাজার ছুঁইছুঁই, আক্রান্ত সাড়ে ৯০ লাখ। রোববার ৩ মাসে প্রথম, ২৭০’র কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রাণহানি এক লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত সাড়ে ২৩ লাখের বেশি মানুষ।

এদিন সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে, ৬শ’র বেশি প্রাণহানিতে মৃতের সংখ্যা পৌনে ৫১ হাজারের মতো। আক্রান্ত প্রায় ১১ লাখ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখেছে ভারত। প্রাণ গেছে ৪শ’র বেশি মানুষের। মেক্সিকোয় ৩৮৭ জনের মৃত্যুতে, প্রাণহানি ২১ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে দু’লাখ। এদিকে লাতিন আমেরিকার প্রায় সব দেশেই বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি