বিশ্বব্যাপী বাংলাদেশের বদনাম ছড়াচ্ছে ভারতীয় মিডিয়া
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ভারতীয় মিডিয়া বিশ্বব্যাপী বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে বদনাম করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তৌহিদ হোসেন বলেন, তাদের (ভারতীয় মিডিয়া) ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর পক্ষে আমরা না। অনেক আগে থেকেই বিষয়টি জানা, কিন্তু ব্যবসায়ীরা তেমন কিছুই করেনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ২০২৬ সালের মধ্যেই আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করব। এখান থেকে পেছানোর সুযোগ নেই।
এ সময় দেশের তুলা খাতের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, দুই মাসের মধ্যে তুলা খাতের উন্নয়নে সরকার ভালো কিছু সিদ্ধান্ত নেবে। তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তুলা চাষে কৃষক যাতে স্বল্প সুদে ঋণ পায় সে ব্যবস্থাও করা হবে।
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ওমান প্রবাসীরা পাসপোর্ট নিয়ে সমস্যায় আছেন। এসব প্রবাসীদের কষ্ট লাঘবে উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতা অর্ধেকে নেমে আসবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
১২০ কোটি টাকা আত্মসাতের মামলায় মধ্যরাতে শাহজালাল বিমানবন্দরে গ্রেফতার অভিনেতা
৭ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি