৬ মে ২০২৬

বিশ্বব্যাপী আক্রান্ত ৬৬ লাখ ও মৃত্যু ৩ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্বব্যাপী আক্রান্ত ৬৬ লাখ ও মৃত্যু ৩ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে

বাংলাপ্রেস ডেস্ক: নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩২ হাজার ৯৮৫ জন। আর এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৩ লাখ ৯১ হাজার ১৩৬ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৭২ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ ব্রাজিল। সেখানে আক্রান্ত ৬ লাখ ১৪ হাজার আর মৃত্যু হয়েছে ৩৪ হাজার মানুষের। মৃত্যুর সংখ্যায় দেশটি তৃতীয়।

আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার। তবে মৃতের সংখ্যা তুলনামূলক কম রাশিয়ায়। সেখানে করোনায় মারা গেছেন ৫ হাজার ৩৭৬ জন। মৃত্যুর সংখ্যায় বিশ্বে ১৪ তম রাশিয়া।

চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে যুক্তরাজ্য। দেশটিতে ২ লাখ ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যার দিক দিয়ে দেশটি দ্বিতীয়। সেখানে করোনায় মারা গেছেন ৩৯ হাজার ৯৮৭ জন মানুষ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি