বিশ্ববাজারে স্বর্ণের দর কমলো
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। একপর্যায়ে তা সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। অবশেষে মঙ্গলবার (১২ মার্চ) নিরাপদ আশ্রয় ধাতুটির দর কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতির তথ্য প্রকাশিত হয়েছে। পরিপ্রেক্ষিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) কবে নাগাদ সুদের হার কমাবে, সেই সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেছেন বিনিয়োগকারীরা। ফলে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। তাই বুলিয়ন বাজারের চাকচিক্য সামান্য কমেছে।
আলোচ্য কার্যদিবসে স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৭৮ ডলার ৫৩ সেন্টে। এর আগে টানা ৯ দিন বেঞ্চমার্কটির মূল্য বৃদ্ধি পেয়েছিল। তাতে গত শুক্রবার আউন্সে স্বর্ণের দাম উঠেছিল ২১৯৪ ডলার ৯৯ সেন্টে। ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ।
একই কর্মদিবসে ফিউচার মার্কেটেও ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের দর হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২১৮৫ ডলারে।
আইজি বাজার কৌশলবিদ ইয়েপ জুন রঙ বলেন, সম্প্রতি বিশ্ববাজারে হু হু করে বেড়েছে স্বর্ণের দাম। প্রায় প্রতিদিনই গুরুত্বপূর্ণ ধাতুটির দরে বড় উত্থান ঘটেছে। অবশেষে মূল্য নিম্নগামী হয়েছে। মূলত, কোনো পণ্যের দাম নিয়মিত চড়া হতে পারে। তবে এরপরই দরপতন ঘটে।
ব্যবসায়ীরা মনে করছেন, আগামী ১ জুন সুদের হার কমাবে ফেড। এবার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে তারা। এই সম্ভাবনা রয়েছে প্রায় ৭০ শতাংশ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি