বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল জ্বালানির দাম উঠেছে ৭৩ দশমিক ১৪ ডলারে। মাঝে কিছুদিন দাম বাড়ার পর গত সপ্তাহে তেলের দাম ৭ শতাংশ হ্রাস পেয়েছিল। সোমবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১১ শতাংশ বা ৮ সেন্ট বৃদ্ধি পেয়ে ৭৩ দশমিক ১৪ ডলারে ওঠে। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি শূন্য দশমিক ১৪ শতাংশ বা ১০ সেন্ট বৃদ্ধি পেয়ে ৬৯ দশমিক ৩২ ডলারে উঠেছে।
চীনের প্রবৃদ্ধির গতি কমে যাওয়া ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঝুঁকি প্রশমিত হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৮ শতাংশ কমেছিল।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় গত এক মাসে তেলের দাম অনেকটা বেড়েছিল। ৭ অক্টোবর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৩ ডলারে উঠে যায়। এটাই ছিল গত এক মাসে তেলের সর্বোচ্চ দর।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি