৬ মে ২০২৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানা হুমকি দিয়ে আসছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, বারবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুদান দেওয়া বন্ধসহ সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট এবার আনুষ্ঠানিকভাবে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিলেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘জরুরিভাবে নিজেদের সংস্কারে তারা (ডব্লিউিএইচও) আমাদের অনুরোধ রাখতে ব্যর্থ হয়েছে। আমরা আজ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমাদের সম্পর্কের ইতি টানছি। সেখানে করা অর্থায়নের টাকা ফেরত এনে বিশ্বের যেসব জায়গায় মানুষের স্বাস্থ্যের উন্নয়ন দরকার সেখানে খরচ করা হবে।’

করোনাভাইরাস সংক্রমণের জন্য বরাবরের মতোই চীনের প্রতি অভিযোগ তুলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ভাইরাসের ব্যাপারে বিশ্বের কাছে চীনকে জবাব দিতে হবে। আমাদের স্বচ্ছতা থাকা উচিত। করোনাভাইরাসের বিষয়ে চীনের কাছে যেসব তথ্য ছিল তা তারা ঠিকমতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায়নি।’

বিশ্বকে ‘বিভ্রান্ত’ করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর চীন চাপ প্রয়োগ করেছিল বলেও অভিযোগ করেন ট্রাম্প।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি