৪ মে ২০২৬

বিশ্ব নাট্যদিবস উপলক্ষে জাককানইবিতে পারফরম্যান্স আর্ট ‘লীলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিশ্ব নাট্যদিবস উপলক্ষে জাককানইবিতে পারফরম্যান্স আর্ট ‘লীলা

আজিজুল হাকিম (পাভেল), জাককানইবি থেকে : বিশ্ব নাট্যদিবস ২০১৯ উদযাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়ে গেলো পারফরম্যান্স আর্ট লীলা ।

সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কলাভবন,বিজ্ঞানভবন ও প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থিত পুকুরে ভাসমান মঞ্চ,প্রমোদ তরী ও পুকুরের পানিতে পারফরম্যান্সের ক্ষেত্র তৈরি করে এই পরিবেশনা অনুষ্ঠিত হয়।

রাজনীতি, দূর্নীতি আর উন্নয়নের বাজারে মানবিক অবক্ষয়ে আক্রান্ত সময়ে এই প্রযোজনা। এই প্রযোজনার প্রতিপাদ্য হলো ‘নান্দনিকতার ছোঁয়ায় উবে যাক নৃশংসতা’। ২০১৯ সালের বিশ্ব নাট্যদিবসে পারফরম্যান্সকেই হাতিয়ার করে বর্তমান সময়কে উপস্থাপন এবং অনুধাবন করার চেষ্টা চলে প্রযোজনায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মধ্যকার পুকুরকে পারফরম্যান্সের ক্ষেত্র হিসেবে ব্যবহার কারা হয়েছে এই পারফরম্যান্স আর্টে। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক মেহেদী তানজিরের নির্দেশনা এবং পরিকল্পনায় বিভাগের ২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উপস্থাপনা পারফরম্যান্স আর্ট লীলা।

পারফরম্যান্স স্যাইরেন বাজার মাধ্যমে শুরু হয় তারপর সমসাময়িক পৃথিবীর পরিস্থিতিকে উপস্থাপন করা হয় নানান শৈল্পিক দেহভঙ্গিমা এবং দৃশ্যকল্পের মাধ্যমে। পরিবেশনা এগিয়ে চলে মানবিক অবক্ষয়ের প্রতিক হিসেবে পুকুরের ভেতরে স্থাপিত কুশপুত্তলিকা দাহ, অগ্নিদগ্ধ মানুষের হাহাকার প্রকাশসহ নানান ধরণের নৃত্য আর কবিতার মাধ্যমে। পরিবেশনার শেষে মঙ্গলের আশাকেই সামনে রেখে সমাপ্তি ঘটে এই প্রযোজনার।

পরিবেশনাটির মঞ্চায়নের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান,ট্রেজারার জালাল উদ্দীন,নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ইসমত আরা ভুঁইয়া ইলা সহ অন্যান্য শিক্ষকগন।

এ ব্যাপারে পারফরম্যান্স আর্ট 'লীলা' এর নির্দেশক বলেন বিশ্ববিদ্যালয়ের পুকুরটিকে প্রথমবারের মতো এমন আঙ্গিকে ব্যবহার করে পারফরম্যান্সে রুপ দিতে শিক্ষার্থীরা ছিলো ভীষন উৎসুক।বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞানভবনের বারান্দা কে উন্মুক্ত গ্যালারী বানিয়ে নতুনত্ব সৃষ্টি করা হয়েছে। পারফরম্যান্স আর্টের ক্ষেত্রে এটি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং বাংলাদেশকে নতুন করে ভাবাবে বলে আমি বিশ্বাস করি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি