বিশ্ব করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়ালো
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭ শত ১৮ জনে। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ। একদিনে, যুক্তরাজ্যে মারা গেছে ৯৫৩ জন মানুষ। এতে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৯ হাজার জনে দাঁড়িয়েছে।
স্পেনে একদিনে মৃত্যু হয়েছে ৫২৩ জনের। একদিনে ব্যবধানে প্রায় অর্ধেকে নেমে এসেছে মৃতের সংখ্যা। এদিন কমেছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে মৃতের সংখ্যা সাড়ে ১৫ হাজারের বেশি। ফ্রান্সে একদিনেই মারা গেছেন ১৩শ' ৪১ জন। বেলজিয়ামেও বেড়েছে মৃতের সংখ্যা, দেশটিতে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত সাড়ে চার লাখের বেশি। মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্রের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা বলছেন, সামাজিক দূরত্বের বিষয়ে কড়াকড়ি বহাল থাকলে মে মাসে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা সম্ভব হবে।
করোনায় মেক্সিকোতে প্রথম দুই অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এদিকে, বৃহস্পতিবার ইতালিতে মারা গেছেন ৫৭০ জন। দেশটিতে চলা কিছু নিষেধাজ্ঞা এপ্রিলের শেষ নাগাদ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। তবে, মে মাস পর্যন্ত চলাচলে সীমাবদ্ধতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি