বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য আরও বৃদ্ধি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় ও ইরান থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি বেড়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) এমন খবর প্রকাশ করেছে রয়টার্স।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি এক দশমিক ২০ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৭ দশমিক ৭৮ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক দশমিক ১৬ ডলার বা এক দশমিক ৬ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মিলটন। সেখানের এক-চতুর্থাংশ জ্বালানি স্টেশনে পেট্রোল শেষ হয়ে গেছে।
তাছাড়া ইরান থেকে ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। কারণ যেকোনো সময় ইরানের তেল স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের এ হামলার আশঙ্কায় উদ্বেগ রয়েছে বিনিয়োগকরাীদের মধ্যেও।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি