৫ মে ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ব নির্ধারিত কার্যনির্বাহী পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হয় মিরপুরে। দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল আজ। এদিন তিন ফরম্যাটেরের নতুন অধিনায়ক, প্রধান নির্বাচক ও নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। সভা শেষে অধিনায়ক, নির্বাচক ও ২১ সদস্যের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে বিসিবির পক্ষ থেকে। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পাওয়া ২১ জনের কেবল পাঁচজনই রয়েছেন তিন সংস্করণে। অনুমিতভাবেই চুক্তিতে নেই তামিম ইকবালের নাম, মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে কেবল ওয়ানডেতে। এছাড়া চোটে থাকায় চুক্তিতে নেই ইবাদত হোসেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়। সেখানে অবশ্য খুব বেশি চমক নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কেবল সাকিবই আছেন তিন সংস্করণের চুক্তিতে। তিন সংস্করণের চুক্তিতে আছেন পাঁচ ক্রিকেটার। তারা হলেন : সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। ওয়ানডে টি-টোয়েন্টির চুক্তিতে আছেন : তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। শুধু টেস্টের চুক্তিতে আছেন : মুমিনুল হক সৌরভ, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ। শুধু ওয়ানডের চুক্তিতে আছেন : মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেননুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।   বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি