৫ মে ২০২৬

বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিলাম !

বাংলাপ্রেস ডেস্ক : এক দুঃসহ ছোটবেলা। একদিকে মেয়ের জন্ম দিয়েছেন বলে মাকে শুনতে হচ্ছে গঞ্জনা। অন্যদিকে পাশে থাকার বদলে বাবাও মুখ ঘুরিয়ে নিয়েছেন। চারিদিকে চরম হতাশা, একাকিত্ব। বয়ঃসন্ধির সময়ে মেয়েটি নিয়ে ফেলেছিল এক চরম সিদ্ধান্ত। বিষ খেয়ে আত্মহত্যা করতে গিয়েছিল সে।

তিনি অভিনেত্রী রেশমি দেশাই। বিগ বসের সৌজন্যে যাঁকে এখন প্রতিদিনই আমজনতার ড্রয়িং রুমে দেখতে পাওয়া যায়। শুধু বিগ বস-ই বা বলা যায় কী করে? হিন্দি টেলি সিরিয়ালের বেশ জনপ্রিয় মুখ তিনি। ফ্যান ফলোয়িংও রয়েছে ভালই। সেই রেশমি কি না নিয়ে ফেলেছিলেন আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত!

সম্প্রতি ‘ছপাক’-এর প্রচারের জন্য দীপিকা, বিক্রান্ত ছাড়াও যাঁকে কেন্দ্র করে ফিল্মের গল্প, সেই লক্ষ্মী আগরওয়াল এসেছিলেন বিগ বসের ঘরে। সেখানেই লক্ষ্মীর জীবনের নানা স্ট্রাগলের কথা শুনতে শুনতে নিজের জীবনের নানা অজানা তথ্য মেলে ধরেন রেশমি।

রেশমি জানান, গরিব পরিবারে জন্মেছিলেন তিনি। পরিবারের সকলেই চেয়েছিলেন যাতে পুত্রসন্তান হয়। তাই রেশমির জন্মের পর অখুশি হয়েছিলেন সবাই। তাঁর মাকে শুনতে হয়েছিল নানা গঞ্জনা। তাঁর বাবাও তাঁদের সঙ্গে থাকতেন না।

নিজেকে ক্রমশ পরিবারের বোঝা মনে হতে থাকে রেশমির। এমন একটা পরিস্থিতিতে আর যুদ্ধ করতে না পেরে ওই চরম পথ বেছে নিয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে রেশমির এক কাকিমা সে সময় সেখানে উপস্থিত হওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সে যাত্রায় বেঁচে যান তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি