৭ মে ২০২৬

বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিস্ফোরণে কেঁপে উঠল ইরান
বাংলাপ্রেস ডেস্ক: বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরান। দেশটির মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে রোববার (৪ মে) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।   গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এদিকে দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা। এর আগেরদিন একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি