৪ মে ২০২৬

বিরুষ্কার বিয়েতে খরচ ১০০ কোটি, বিজয়–রাশমিকার আয়োজন কতটা বিলাসী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পিএম
বিরুষ্কার বিয়েতে খরচ ১০০ কোটি, বিজয়–রাশমিকার আয়োজন কতটা বিলাসী?

বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা।

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সাতপাকে বাঁধা পড়লেন। বহুদিন ধরে তাদের বিয়ে নিয়ে জল্পনা চলছিল। অবশেষে উদয়পুরে চারহাত এক করলেন এ তারকা জুটি। দুটি ভিন্ন মতে বিয়ে করেছেন তারা। এলাহি আয়োজনও ছিল বিয়েতে। কত খরচ হলো বিয়েতে?

জানা গেছে, বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খরচের কাছাকাছি নাকি বিজয় ও রাশমিকার বিয়েতে খরচ হয়েছে। রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন তারা। সেই রিসোর্ট থেকে দেখা যায় সুপ্রাচীন অরাবলি পর্বত। রিসোর্টের প্রতিটি কোণে রয়েছে শৌখিনতার ছোঁয়া। এ রিসোর্টে রয়েছে ১১৭টি বিলাসবহুল ঘর। তার মধ্যে রয়েছে কিছু সুইট ও ভিলাও। এই ঘরে এক রাতে থাকার খরচ ২০ থেকে ৫০ হাজার টাকা।

এর মধ্যে কয়েকটি বিশেষ ভিলা রয়েছে, যার খরচ প্রায় ৭০ হাজার টাকা। তাই বিয়ের স্থানের জন্য বিজয়-রাশমিকা যে মোটা অঙ্ক খরচ করেছে, তা অনুমান করাই যায়। সূত্রের খবর অনুযায়ী, এখন পর্যন্ত সব মিলিয়ে বিয়ের জন্য ২.৫ কোটি টাকার আশপাশে খরচ করেছেন বিজয় ও রাশমিকা।

এর আগে বিরাট কোহলি ও আনুশকা শর্মা ২০১৭ সালের ডিসেম্বরে ইতালিতে বিয়ে করে চমকে দিয়েছিলেন । বলা ভালো— সেখান থেকেই যেন ‘ডেস্টিনেশন’ বিয়ের চল শুরু। সেই বিয়ের সাজেও ছিল চমক। বিয়ে, প্রীতিভোজ, প্রাক-বিবাহ আয়োজন সব মিলিয়ে ১০০ কোটি টাকা খরচ করেছিলেন বিরাট ও আনুশকা শর্মা। ৮০০ বছরের পুরোনো এক গ্রামে বসেছিল তাদের বিয়ের আসর। অনুরাগীদের অনুমান— প্রীতিভোজের আসর ও বিয়ের আগে ও পরে বিভিন্ন অনুষ্ঠান— সব মিলিয়ে বিজয়-রাশমিকার বিয়েতেও প্রায় ৫০ কোটি ছুঁয়ে ফেলবে।

অন্যদিকে দেশগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাসের বিয়েতে নাকি ৭৫.৫ কোটি টাকার আশপাশে খরচ হয়েছিল। সেই ক্ষেত্রে রাশমিকা মান্দানা ও বিজয়ের এখনো বাকি প্রীতিভোজের আসর। তাই মোট কত খরচ করেন, তা দেখার অপেক্ষায় ভক্ত-অনুরাগীরা। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি