বিরামপুরে চলন্ত ট্রেনে প্রাণ গেল যুবকের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম নয়ন (৪৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) সাড়ে ১২টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন পৌর শহরের পূর্ব জগন্দ্রনাথপুর গ্রামের হাসান আলীর ছেলে।হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১২টা ৪৫ মিনিটে পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনটি বিরামপুর স্টেশনে দাঁড়ায়। এর একপর্যায়ে ট্রেনটি ছেড়ে দেয়ার সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে যান। এ সময় পা পিছলে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে নিচে পড়ে যান নয়ন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি