৫ মে ২০২৬

বিপিএল শুরুর আগমুহূর্তে চোট পেলেন তামিম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিপিএল শুরুর আগমুহূর্তে চোট পেলেন তামিম
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের আগে চোটের কারণে খেলতে পারেননি বেশ কয়েকটি সিরিজ। এরপর ত বিভিন্ন নাটকীয়তায় খেলা হয়নি বিশ্বকাপও। আগেই জানিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিয়ে মাঠে ফিরবেন তিনি। তাইত মাঠে ফিরতে প্রস্তুতিও শুরু করেছিলেন তামিম ইকবাল। আর এতেই বাধে বিপত্তি। গত দুই দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। আজও সকাল থেকে মিরপুরের ইনডোরে ব্যাটিং করছিলেন এই বাঁহাতি। সঙ্গে ছিলেন তাসকিন আহমেদও। তাঁর বোলিং সামলাতে গিয়েই বাঁ হাতের আঙুলে চোট পেয়েছেন তামিম। এরপর আঙুলে টেপ পেঁচিয়ে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। তামিম বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ২৩ সেপ্টেম্বর, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। এবার তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম খেলবে তামিমের দল। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি