১০ মে ২০২৬

বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিমসটেক সম্মেলনে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেক ইয়ং জেন ফোরামে তরুণদের উদ্দেশে বক্তব্য রাখছেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচারিত করছে তার মূল প্রবন্ধ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্যাংকক বিমানবন্দরে তাকে স্বাগত জানান থাইল্যান্ডের মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই। সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ব্যাংকক রওনা হন। সম্মেলনের প্রথম দিন তিনি ইয়ুথ কনফারেন্সে অংশ নেন। শুক্রবার (৪ এপ্রিল) তিনি মূল সম্মেলনে বক্তব্য রাখবেন এবং সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি