৫ মে ২০২৬

বইমেলায় প্রবাসী সাংবাদিক আবুল কাশেমের বই ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বইমেলায় প্রবাসী সাংবাদিক আবুল কাশেমের বই ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় (২০২২) যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক আবুল কাশেম সম্পাদিত ‘বঙ্গখ্যাত ৭১ মনীষী’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রকাশক ও পরিবেশক বেহুলা বাংলা (স্টল-৫২২, ৫২৩ ও ৫২৪) সোহরাওয়ার্দী উদ্যান)। সাংবাদিক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতকাত্তর ডিগ্রি লাভ করেন।(স্যার) এ, এফ, রহমান হলে আবাসিক ছাত্র থাকা অবস্থায় টুকটাক লেখালেখিতে হাতেখড়ি। পড়াশোনা শেষ করে তিনি প্রথমে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও পরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে কর্মরত অবস্থায় ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নিউ ইয়র্কে কমিউনিটি সাংবাদিক হিসেবে পরিচিত। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। ২০২০ এর শুরুর দিকে বিশ্ব যখন কোভিড-১৯ এর কবলে পড়ে নাস্তানাবুদ, নিউ ইয়র্ক তার বড় শিকার। কাজ-কর্ম বন্ধ, স্থবির শহর। রাত-বিরাত নগরজুড়ে সাইরেন বাজিয়ে কেবল রোগিদের জরুরি যানবাহনের ছুটে চলা। ঘরবন্দি সময় কাটানো যখন অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ছিলো ঠিক তখনই তিনি রাজনীতিবিদ, শহীদ বুদিজীবি, সমাজসেবক, শহীদ বীরশ্রেষ্ঠ, কবি, মহাকবি, লেখক, গবেষক, বিজ্ঞানী, সাংবাদিক, গীতিকার, সুরকার, নাট্যকার, জমিদার, নওয়াব, স্বাধীনতা সংগ্রামী, শিক্ষ্যাবিদ, ইতিহাসবিদ, বিপ্লবী, দানবীর, চলচ্চিত্রকর, চিত্রকর ও ভাস্করদের জীবন বৃত্তান্ত পড়ে তা সংগ্রহ করেন। এরপর মনীষীদের জীবনী নিয়ে একটি সংকলন প্রকাশ করার চিন্তা তার মাথায় আসে। বইটির মূল্য নির্ধারন করা হয়েছে ৬৫০ টাকা, ৬৫০ রুপি এবং ১০ মার্কিন ডলার। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি