২ অক্টোবর ২০২৬

বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ২

বাংলাপ্রেস ডেস্ক:  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি ১০ লাখ টাকার সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আরো এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের ওপর বিশেষ নজরদারি চালায়। এ সময় তার দেহ তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার পরিমাণ এক কেজি ৫ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।

আটক ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পৃক্ত অন্য আরো এক যাত্রীকেও আটক করা হয়েছে।

উদ্ধার সোনা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনি বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি