ভিসা সহায়তায় ঢাকায় আসছে রোমানিয়ার প্রতিনিধিদল
বাংলাপ্রেস ডেস্ক: উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ ও কনস্যুলার সেবা দিতে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে। শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা নেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
তবে শুধু অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়া আবেদনকারীদের ভিসা আবেদন গ্রহণ করা হবে।
যাদের ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন নেই, তারা এই ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
দূতাবাস আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন সতর্কতার সঙ্গে যাচাই করার পাশাপাশি ঢাকায় আসার আগে প্রয়োজনীয় সব নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি