বিমানবন্দরের সামনে সাতজন শিক্ষার্থীকে চাপা দিলো প্রাইভেটকার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সাতজন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন শিক্ষার্থী।
রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মুস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে শুনতে পাই। এই ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে আরেকজন মাথায় সামান্য ব্যথা পেয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি আটক করেছে।
তিনি আরও বলেন, প্রাইভেটকার চালক নিজেই মালিক। তাকে থানায় আনা হয়েছে। আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের বিপরীত পাশের রাস্তা দিয়ে ৭ জন শিক্ষার্থী হেঁটে যাচ্ছেন। এমন সময় তাদের পিছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের ওপরে উঠে যায়। গাড়িটি শিক্ষার্থীদের ধাক্কা দেওয়ার পর কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায়। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি