৯ মে ২০২৬

বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, হাসিনাসহ ৩ জনকে দুদকে তলব
বাংলাপ্রেস ডেস্ক: বিমানবন্দরের উন্নয়ন কাজে হাজার কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমান ও পর্যটনের সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল ৮ মে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে। আজ বুধবার (৭ মে) দুদকের জনসংযোগ শাখার উপপরিচালক মো. আকতারুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাঁদের আগামী ৮ মে সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। আকতারুল আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া তলবের চিঠিটি সাবেক এই প্রধানমন্ত্রীর ধানমন্ডির সুধাসদনের ঠিকানা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি