বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নিপুণ আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় ছিলেন অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।
তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি