বিক্ষোভকারী কলেজ-বিশ্ববিদ্যালয়ে আর্থিক সহায়তা বন্ধের হুমকি ট্রাম্পের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন, যেসব কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের ক্যাম্পাসে 'অবৈধ বিক্ষোভ' অনুমোদন দেবে, তাদের ফেডারেল ফান্ডিং (যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা) বন্ধ করার জন্য তিনি পদক্ষেপ নেবেন।
ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, যে কোনো কলেজ, স্কুল বা বিশ্ববিদ্যালয় যারা অবৈধ বিক্ষোভের অনুমতি দেবে, তাদের সমস্ত ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। 'উত্তেজনা সৃষ্টিকারীদের কারাগারে পাঠানো হবে অথবা যেখান থেকে তারা এসেছে, সেখানে স্থায়ীভাবে ফেরত পাঠানো হবে'।
তিনি আরও লেখেন, 'আমেরিকান শিক্ষার্থীদেরও স্থায়ীভাবে বহিষ্কার করা হবে অথবা অপরাধের মাত্রা অনুযায়ী গ্রেপ্তার করা হবে। কোনো মুখোশ পরা চলবে না! সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার জন্য ধন্যবাদ।'
ট্রাম্পের এই পোস্টটি এমন সময়ে আসে, যখন একদিন আগেই বেশ কয়েকটি ফেডারেল সংস্থা ঘোষণা করেছে যে, তারা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে থাকা চুক্তি ও অনুদান পর্যালোচনা করছে এবং ক্যাম্পাসে বর্ধিত অ্যান্টিসেমিটিজমের (ইহুদিবিরোধিতা) অভিযোগের কারণে ওই চুক্তিগুলো অব্যাহত রাখা হবে কি না, তা সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাম্প আগেও একই ধরনের মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন, যারা বিক্ষোভে জড়িত, এমন বিদেশি শিক্ষার্থীদের তিনি দেশে ফেরত পাঠাবেন।
ওয়াশিংটন পোস্টের সূত্র অনুযায়ী, ট্রাম্প এক অনুষ্ঠানে ডোনারদের (দাতা) উদ্দেশে বলেছিলেন, 'আমি একটা কাজ করবো -যেই শিক্ষার্থী বিক্ষোভ করবে, আমি তাদের দেশ থেকে বের করে দেবো। যেখানে অনেক বিদেশি শিক্ষার্থী আছে। এটা শোনার পর তারা ঠিক মতো আচরণ করবে বলে জানেন তিনি।
ট্রাম্পের সর্বশেষ এই হুঁশিয়ারি এমন সময়ে আসে, যখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী প্রতিষ্ঠান বার্নার্ড কলেজে, প্রো-প্যালেস্টাইন বিক্ষোভকারীরা একজন কর্মীকে আঘাত করে, যার ফলে তাকে হাসপাতালে নিতে হয়। তারা একটি ভবনে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি