বিক্ষোভ থামিয়ে অবরোধ তুলে নেয়ার পর ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিনাজপুর প্রতিনিধি: ‘বিক্ষোভ থামিয়ে অবরোধ তুলে নেয়ার পর ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন। এর আগে যাত্রাবিরতির দাবিতে রংপুরের পীরগাছায় রেল লাইন অবরোধ করে এলাকাবাসী। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে বুড়িমারী-ঢাকা রুটের পীরগাছা এলাকায় অবরোধ তুলে নেয়া হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লালমনিরহাটের বুড়িমারী থেকে যাত্রী নিয়ে প্রথম ঢাকার উদ্দেশে ছেড়ে আসে ট্রেনটি।
দুপুরে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি।
জানা যায়, ২০১১ সালের ১৯ অক্টোবর দহগ্রাম-আঙ্গরপোতা ও তিনবিঘা করিডোর পরিদর্শনের সময় ঢাকা থেকে সরাসরি বুড়িমারী রুটে ট্রেন চলাচলের আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে প্রতিশ্রুতি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুরে ট্রেনটির উদ্বোধন হয়। ট্রেনটিতে মোট ১৪টি কোর্স ও ৬৫৩টি সিট রয়েছে। কিন্তু উত্তরাঞ্চলের বুড়িমারী-লালমনিরহাট-ঢাকার প্রথম দীর্ঘতম রুট হওয়ায় ট্রেনটি চলাচল করতে হলে প্রয়োজন দুটি রেক। কিন্তু দুটি রেক না থাকায় ৫২৯ কিলোমিটার রুটে চলাচল করা এ ট্রেনটি প্রতি মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন লালমনিরহাট স্টেশন থেকে রাত ৯টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হয়েছে। এ ট্রেনটি চালু হওয়ায় বুড়িমারীবাসীসহ জেলার মানুষ।’
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি চালানোর জন্য প্রয়োজনীয় যে অবকাঠামো দরকার তা বুড়িমারী স্টেশনে না থাকার কারণে এ ট্রেনটি আপাতত লালমনিরহাট থেকে চলাচল করবে। আর বুড়িমারী থেকে সংযোগ দেয়া হবে মেইল ট্রেনের মাধ্যমে আপ এবং ডাউন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি