বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
বাংলাপ্রেস ডেস্ক: কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গণপরিবহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল পৌনে ৪টায় ডিএমপির মিডিয়ার সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
তালেবুর বলেন, সংবাদ সম্মেলনে ঢাকায় চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলবেন ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলী।
এদিকে, কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউন কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়াও হয়।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্যাট্রোলিং বাড়ানো হয়েছে। সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি