৯ মে ২০২৬

বিকেলে আঘাত হানতে পারে উপকূলে, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিকেলে আঘাত হানতে পারে উপকূলে, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি
বাংলাপ্রেস ডেস্ক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলের মধ্যেই এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, নিম্নচাপটি ২১.৪° উত্তর অক্ষাংশ ও ৮৮.৫° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি চট্টগ্রাম বন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ১৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দূরে অবস্থান করছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে সাগর এখন বেশ উত্তাল। বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-২) জানানো হয়েছে, এই গভীর নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে আজ বিকেলের মধ্যে ভারতের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোর উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। আবহাওয়া বিভাগ জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি