৭ মে ২০২৬

বিজিবির দায়িত্ব নিলেন নতুন মহাপরিচালক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিজিবির দায়িত্ব নিলেন নতুন মহাপরিচালক
বাংলাপ্রেস ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদায়ী মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর সদরদপ্তরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক ও সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মেজর সিদ্দিকী। ২৭তম বিএমএ কোর্সের মাধ্যমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন তিনি। ১৯৯২ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশন লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন মেজর সিদ্দিকী। নানা কমান্ড, স্টাফ ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। ৫টি আর্টিলারি ইউনিটের দায়িত্ব পালন করেন নবনিযুক্ত বিজিবি প্রধান। একটি আর্টিলারি রেজিমেন্ট এবং দুটি আর্টিলারি ব্রিগেড কমান্ড করেন। বাংলাদেশ মিলিটারি একাডেমির ইন্সট্রাক্টর, একটি পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার গ্রেড-৩, একটি পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর এবং একটি পদাতিক ডিভিশনের কর্নেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর পরিচালক হিসেবে কাজ করেন মেজর সিদ্দিকী। জাতিসংঘ শান্তি মিশন ইথিওপিয়া (ইউএনএমইই) ও সুদানে (ইউএনএমআইএস) অংশগ্রহণ করে সফলতার সঙ্গে সম্পন্ন করেন। নিউইয়র্কে জাতিসংঘ সচিবালয়ে শান্তিরক্ষী মিশন অপারেশন্সে (ইউএনডিপিকেও) ফোর্স জেনারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি