৮ নভেম্বর ২০২৬

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

 

 

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাকে ২৯তম পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব দিয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।


রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান এবং সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম বাংলাদেশের হাই কমিশনার দিল্লিতে যাচ্ছেন। ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করে আসা সালাহউদ্দিন নোমানকে ইতোমধ্যে সদরদপ্তরে ফিরিয়ে এনেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরেও সঙ্গী হয়েছিলেন তিনি।

জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব যাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সালাহউদ্দিন নোমান।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি