বিজেপির নয়া সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা
বাংলাপ্রেস ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন জগৎপ্রকাশ নাড্ডা। গত এক বছর ধরে দলের কার্যকরী সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সোমবার নয়াদিল্লিতে দলের সদর দফতরে সর্বসম্মতিক্রমে তার হাতে দলের দায়িত্ব তুলে দেয়া হয়। আগামী তিন বছরের (২০২০-২২) জন্য সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডা।
এদিন সকাল ১০টা থেকে সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টা নাগাদ সেখানে মনোনয়নপত্র জমা দেন নাড্ডা। অন্য কেউ ওই পদে প্রতিদ্বন্দ্বিতা না করায়, ভোটাভুটি ছাড়াই দুপুর আড়াইটা নাগাদ দলের সভাপতি হিসাবে নাড্ডার নাম ঘোষণা করেন রাধামোহন সিংহ।
ভোটাভুটি চলাকালীন এ দিন বিজেপির দফতরে হাজির ছিলেন অমিত শাহ, রাজনাথ সিংহ, নিতিন গডকরী-সহ বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীরা। ছিলেন বিজয় রুপানি, বিজয় গোয়েল, বাবুল সুপ্রিয়রাও।
এর আগে দলের সভাপতি পদ সামলেছেন অমিত শাহ। কিন্তু গত বছর লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার সরকারে যোগ দেন অমিত শাহ। এক সঙ্গে দুই দায়িত্ব সামলানো সম্ভব নয় বলে গত বছর জুন মাসেই নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন অমিত।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি