৫ মে ২০২৬

বিজেপিকে হিটলারের নাৎসি পার্টির সঙ্গে তুলনা করলেন ইমরান খান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিজেপিকে হিটলারের নাৎসি পার্টির সঙ্গে তুলনা করলেন ইমরান খান

বিদেশ ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টির সঙ্গে তুলনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেছেন, এই আদর্শের কারণেই প্রাণ দিতে হয়েছিল মহাত্মা গান্ধীকে। যদি বিশ্ব প্রতিক্রিয়া জানিয়ে আইনের পক্ষে না দাঁড়ায়, তবে আমরা দায়ী থাকবো না।

মঙ্গলবার পাকিস্তানের সংসদের যৌথ অধিবেশন বক্তব্য প্রদানের সময় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম জিও নিউজ।

ইমরান খান বলেন, আমরা সারা বিশ্বকে জানাতে চাই একটি দেশ আইন লঙ্ঘন করছে। যদি সারা বিশ্ব এতে হস্তক্ষেপ না করে, তবে এর পরিণতি ভয়াবহ হবে।তিনি বলেন, এরপর কাশ্মীরিদের ওপর দমনপীড়ন চালাবে তারা (ভারত)। আবারও পুলওয়ামা হামলার মতো একাধিক ঘটনা ঘটবে। তারা আবার আমাদেরকে দায়ী করার চেষ্টা করবে।পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তারা আবার আমাদের ওপর হামলা করবে এবং আমরা পাল্টা-হামলা করবো। এরপর কী হবে?

তিনি বলেন, যদি আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি, তবে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু না ঝরা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু এই যুদ্ধে কে জিতবে?

তিনি আরও বলেন, এই ধরনের একটি যুদ্ধে কেউ জিতবে না এবং এটি সারা বিশ্বের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। এটি কোনও পারমাণবিক হুমকি নয়, বাস্তবতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি