৫ মে ২০২৬

বিএনপির মধ্যে দালাল শ্রেণি আছে: গয়েশ্বর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বিএনপির মধ্যে দালাল শ্রেণি আছে: গয়েশ্বর

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সমালোচনা নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? আজকে প্রধানমন্ত্রী প্যারোলে দেশ থেকে কিভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে। তিনি বলেন, প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা, আমাদের মধ্যেও এরকম একটা দালাল শ্রেণি আছে এটা মিথ্যা না।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট আয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

ছাত্র রাজনীতি বন্ধের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে‌।

তিনি বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করা আমাদের আত্মহত্যার সামিল। আজ দেশে কোন ছাত্র রাজনীতি নেই বলেই ছাত্ররাজনীতি বন্ধের কথা হচ্ছে । আজ যদি ছাত্ররাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না। বরং ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত।

তিনি বলেন, আজকে এ দেশের ইতিহাসের দিকে দেখলে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী প্রজন্মের ছাত্ররাই ছাত্ররাই দেশের সকল প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে তাই আমি বলব ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।

গয়েশ্বর বলেন,বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ভিসিরা আছেন আমাদের ছাত্ররা তাদের পদত্যাগ চায়, কিন্তু তারা দেহ ত্যাগ করলে পদত্যাগ করবে না ।

তিনি বিশ্ববিদ্যালয় ভিসিদের উদ্দেশ্য করে বলেন, পদত্যাগ করলে যে আয় হয় বরকত হয় সেটা তো আর পাওয়া যাবে না সুতরাং বরকতের দিকে যাদের নজর বেশি তাদের একটু লাজ-লজ্জা কম। তাই তারা দেহ ত্যাগ করলেও পদত্যাগ করবে না।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক গোলাম পরওয়ার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মোস্তফা জালাল মহিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান রেজা, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি