৫ মে ২০২৬

বিএনপির গণজোয়ার এখন দিবাস্বপ্ন: কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপির গণজোয়ার এখন দিবাস্বপ্ন: কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির গণজোয়ার এখন দিবাস্বপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার (২১ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী-সমাবেশে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এক সময় আওয়ামী লীগের রাজনীতিতে দুর্বলতা ছিল, এখন তা কেটে গেছে। এখন আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও ঐক্যবদ্ধ। শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ বাঁচলে দেশের গণতন্ত্র বাঁচবে। বিপদ ও সংকটে সকল স্তরের নেতাকর্মীদের এক সঙ্গে থেকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার উন্নয়ন চলমান রয়েছে। এখানে চলছে চার লেন সড়কের উন্নয়ন কাজ। মেরিন ড্রাইভ সড়ক যদি শেখ হাসিনা সরকার না করতো তাহলে এ সংকট মোকাবেলা কঠিন হতো। তাই আওয়ামী লীগকে শক্তিশালী করুন, আওয়ামী লীগকে সংঘবদ্ধ করুন—তাহলে কেউ আওয়ামী লীগের ওপর আঘাত করতে পারবে না।

নেতকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কখনো নিজেদের ঘরে নিজেরা আগুন দেবেন না। ত্যাগী নেতাকর্মীদের কমিটিতে উপেক্ষা করবেন না। ত্যাগীদের উপেক্ষা করলে আওয়ামী লীগ বাঁচবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। কেউ ক্ষমতা পেয়ে অহংকারী হবেন না। যতই বিনয়ী হবেন ততই বড় হবেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক এবং পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জল কর প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি