৫ মে ২০২৬

বিএনপির বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে দমিয়ে রাখতে পারেনি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বিএনপির বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে দমিয়ে রাখতে পারেনি
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে আমাদের অসংখ্য নেতা প্রাণ হারিয়েছেন, গুম হয়েছেন, আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা। তারপরেও বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি। এর মধ্য দিয়েই এই দানবকে পরাজিত করে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। এর জন্য দরকার আন্দোলন, আন্দোলন এবং আন্দোলন। এর কোনো বিকল্প নেই। মঙ্গলবার (১ মে) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, কখনো পিছু ফিরে তাকাবেন না। আর কখনো এই কথা মনে করবেন না- 'আমরা পারবো না'। আমরাই পারবো এবং আমরা অবশ্যই জয়ী হবো। বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো কার্যত কারাগারে। তিনি কারাগারে বলেই গণতন্ত্র এখন কারাগারে, গণতন্ত্র বন্দি হয়ে আছে। গণতন্ত্র রক্ষা করার জন্য খালেদা জিয়া'র আপোষহীন মনোভাবকে পুঁজি করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যে আন্দোলন-সংগ্রাম চলছে তাকে সফল করতে হবে। এর মাধ্যমেই আমরা খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো এবং বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করতে পারবো। বিপি২৪/ আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি