৬ মে ২০২৬

বিএনপির ৫ এমপির আসন শূন্য ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপির ৫ এমপির আসন শূন্য ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির পাঁচ সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করে ওই আসনগুলো শূন্য ঘোষণা করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। কিন্তু স্বশরীরে এসে জমা না দেওয়ায় বাকি দুজনের পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার। ওই দুটি আবেদনের সই যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের জানান, বিএনপির সাতজন সংসদ সদস্যের পদত্যাগপত্র তিনি পেয়েছেন। এদের মধ্যে পাঁচজন নিজেরাই এসেছিলেন। বাকি দুজনের একজন অসুস্থ আরেকজন বিদেশে। সংবিধানের সংশ্লিষ্ট ধারা উল্লেখ তরে স্পিকার বলেন, পদত্যাগপত্র স্বশরীরে এসে জমা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যে পাঁচজন পদত্যাগ পত্র নিয়ে এসেছেন তাদের আসন শূন্য হয়ে গেছে। বাকি দুটি আবেদনের সই যাচাই করা হবে এবং তারাই পদত্যাগপত্র পাটিয়েছেন কিনা, সংসদ সচিবালয় তা খোঁজ নেবে। তবে হারুনুর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে, তার সই স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না, তাকে আবার পদত্যাগপত্র দিতে হবে। সংশ্লিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করে শিগগিরি সংসদ সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে বলে জানান স্পিকার। এর আগে, গোলাপবাগের বহুল আলোচিত সমাবেশে পদত্যাগ করার ঘোষণা দেওয়ার পর স্পিকারের দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে রোববার সকালে পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংসদ সদস্যরা। বিএনপির এমপিদের মধ্যে বগুড়া-৭ আসনের জি এম সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ এর জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন এবং সংরক্ষিত নারী আসনের রুমিন ফারহানা রোববার সকালে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার ‘অসুস্থতার’ কারণে এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ এর হারুনর রশীদ বিদেশে থাকায় সংসদ ভবনে উপস্থিত না হলেও তাদের স্বাক্ষর সম্বলিত পদত্যাগপত্র স্পিকারের হাতে দেন দলীয় হুইপ রুমিন ফারহানা। একাদশ সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের ব্যানারে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬টি আসন পায় বিএনপি। কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল শপথ নেননি। তার আসনে উপনির্বাচনেও জয় পান বিএনপি প্রার্থী। হিসাব অনুযায়ী সংরক্ষিত নারী সংসদ সদস্য হন বিএনপির রুমিন ফারহানা। তাদের দাবি, সংসদে জনগণের পক্ষে কথা বলার সুযোগ ছিল না বলেই পদত্যাগ করা হয়েছে। এত আন্দোলন আরও জোড়ালো হবে। জাতীয় পার্টিসহ বিরোধী অন্য দলের সংসদ সদস্যদেরও পদত্যাগের আহ্বান জানিয়েছে বিএনপি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি