বিএনপির ৩ জেলার কমিটি বিলুপ্ত, দিনাজপুর জেলা সা.সম্পাদক পদ স্থগিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা (দক্ষিণ), নাটোর ও শেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্ত বলে নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র নাটোর জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
আরও বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিশীঘ্র কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া শেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি স্থগিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।
এছাড়া দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নামে নানা অভিযোগের কারণে তার সাধারণ সম্পাদকের পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি