৫ মে ২০২৬

বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বিএনপিকে সংস্কারবিরোধী দেখানোর চেষ্টা চলছে: মির্জা ফখরুল
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কার কার্যক্রমকে বিলম্বিত করা হচ্ছে। রোববার (৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, অথচ তারা ভাবছে মানুষ এসব বিশ্বাস করবে। কিন্তু বাস্তবতা হলো—জনগণ তা বিশ্বাস করছে না। শহুরে কিছু মানুষের বক্তব্য দিয়ে দেশের জনগণের মানসিকতা বোঝা যায় না।’ বিএনপির সংস্কারপ্রক্রিয়া নিয়ে কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলছে—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘সংস্কার নিয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের নামে দুর্বল করার যে প্রস্তাব এসেছে, বিএনপি তা সমর্থন করে না।’ তিনি বলেন, ‘নিত্যনতুন প্রস্তাব যদি জনগণের স্বার্থে আসে, তাহলে জনগণই তা গ্রহণ করবে। তবে জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের শক্তি নয়; তারা জুলাই-আগস্ট অভ্যুত্থান-পরবর্তী অপশক্তির ধারক।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমরা চাই সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে ভূমিকা রাখুক। বিএনপি সব সময়ই গঠনমূলক সংস্কারের পক্ষে।’ সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর মেয়াদ ও দায়িত্ব সংক্রান্ত যে প্রস্তাব ঐকমত্য কমিশন থেকে আসছে, তা অস্পষ্ট। আমরা পরিষ্কার করে বলছি—জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি