৬ মে ২০২৬

বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আ.লীগ: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আ.লীগ: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি এবং তাদের শরিকদের আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে দলটির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। কাদের বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আন্দোলনের নামে আবার সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পলাতে হবে। বিএনপির নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। কাদের আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শোনে না, আর যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা কাকে ভয় পাবে? যারা বাংলাদেশে এসে দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি