বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই: তারেক রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাষ্ট্র রাজনৈতিক দলের মাধ্যমেই পরিচালিত হয়। তাই রাজনীতি শুদ্ধ হওয়া প্রয়োজন। তা না হলে কোনো কিছুই বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই দেশের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে ৩১ দফা সংস্করণ উপস্থাপন করেছে। যা বাস্তবায়ন করবে বিএনপি।
শনিবার (২৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ‘শিক্ষক সমাবেশ’ আয়োজনে তারেক রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ পেলেও তার আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি সংবিধানে। রাষ্ট্রীয় সংবিধানকে দলীয় সংবিধান বানিয়ে ফেলা হয়েছিলো। দুদকসহ সব প্রতিষ্ঠান অকার্যকর করে দিয়েছিল। যা সংস্কার করছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের বিপক্ষে বিএনপি নয়। বিএনপি সংস্কার ও নির্বাচন দুটির পক্ষেই।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নতুন রাজনৈতিক দল গঠনকে স্বাগত জানায় বিএনপি, তবে কেউ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করতে গিয়ে সরকার ও প্রশাসনের সহযোগিতা নিলে জনগণ হতাশ হবে।
তারেক রহমান আরও বলেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকলেও তাদের ব্যর্থ হতে দেয়া যাবে না। শিক্ষার্থীসহ বহু মানুষের রক্তের বিনিময়ে এই সরকার। তবে সরকারের ভেতরে কোনো কোনো শিক্ষার্থী যদি দল গঠন করেন, দলের জন্য প্রশাসনকে ব্যবহার করেন তাহলে সেটা প্রশ্নবিদ্ধ হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি