বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে: টুকু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বা নির্বাচিত হলে প্রত্যেক ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পাবে। এ ফ্যামিলি কার্ড থাকবে মায়েদের নামে। নারীর সম্মানের জন্য বিএনপি এ পদক্ষেপ নেবে। দেশের মানুষের জন্য আমরা কাজ করব- এটিই আমাদের অঙ্গীকার। তারেক রহমান বলেছেন- বাংলাদেশে কোনো সংখ্যালঘু, সংখ্যাগুরু কিছু বলতে নেই, আমরা সবাই বাংলাদেশি।
টুকু আরও বলেন, নিজের পরিচয় লুকিয়ে অন্যের ব্যানারে যারা রাজনীতি করেছেন, তারা প্রকাশ্যে এসে অন্য নীতিতে রাজনীতি করে। মনে একটা আর করে আরেটা। তাদের মোনাফেক বলা হয়। মুনাফেককে বাংলাদেশের মানুষ কখনই গ্রহণ করবে না। কাজেই আমরা যা বলি তা করার চেষ্টা করি। জিয়াউর রহমান যখন যা বলেছেন জনগণের জন্য তা করেছেন। খালেদা জিয়াও তা করেছেন এবং তারেক রহমান আগামীতে করবে। সবাই মিলে এ দেশটিকে গড়ে তুলতে হবে। এখানে জাতিভেদ চিন্তা করা যাবে না। মানবিকতা নিয়ে আমাদের পথ চলতে হবে।
তিনি বলেন, পূজা যাতে সবাই ভালোভাবে পালন করতে পারে সে লক্ষ্যে গতবারও নিরাপত্তার ব্যবস্থা করেছে বিএনপি, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে।
পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটের সভাপতি সুশীল রাজবংশীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে ৫ জনকে হুইলচেয়ার বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকু। পরে ফিতা কেটে পোড়াবাড়ী মহাশ্মশান ঘাটে শ্রী শ্রী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও মন্দিরের পূজারীরা উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি