বিএনপি অপশক্তিকে উসকানি দিচ্ছে : ওবায়দুল কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অপশক্তিকে উসকানি দিতে আজ নতুন করে চক্রান্ত শুরু করেছে।
আজ শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘তোমাদের যা বলার ছিল, বলছে তা আজ বাংলাদেশ’ শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন যৌথভাবে সভা পরিচালনা করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি আজকে এই অপশক্তিকে উসকানি দিচ্ছে, ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাই আমাদের সতর্ক থাকতে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি একাত্তরের বর্বর হত্যাকান্ড সংঘটিত করেছিল। তাদের দোসরদের প্রেতাত্মারা আজও বাংলাদেশে আছে। তাদের সেই অনুসারীরা পাকিস্তানী চেতনার মানসিকতায় আজও বাংলার মাটিতে বেঁচে আছে। এরা ষড়যন্ত্র করছে। এদের পৃষ্ঠপোষকতা করছে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক।’
ওবায়দুল কাদের বলেন, আমাদের স্মরণ রাখতে হবে, এই দেশে যদি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতার মঞ্চে না আসতেন, তাহলে কী হতো? তিনি যদি ক্ষমতায় না আসতেন তাহলে এদেশে কি যুদ্ধাপরাধীদের বিচার হতো? এদেশে কি বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার হতো? জেল হত্যার বিচার হতো?
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি