৬ মে ২০২৬

বিএনপি নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কথা বলে: ওবায়দুল কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বিএনপি নির্লজ্জের মতো তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে কথা বলে: ওবায়দুল কাদের
বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোনো দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না। শুধুমাত্র বিএনপি নির্লজ্জের মতো এটা নিয়ে কথা বলে। তাদের লজ্জা থাকা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমানে মফিদুল এতিমখানায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উচ্চ আদালতের রায়ে চিরদিনের জন্য নিষিদ্ধ। একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই। যারা মৃত ইস্যুকে জীবিত করতে চায়, তাদের লজ্জা হওয়া উচিত। তিনি আরো বলেন, কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে পরাজয়ের খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এ দেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন। তিনি শিশুদের আগামীর ভবিষ্যৎ হিসেবে গুরুত্ব দিয়েছেন। সেই পথ-পরিক্রমায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারও শিশুদের মঙ্গলের জন্য বহু উদ্যোগ নিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি